Header Ads

Header ADS

Mpow m5 এর আদি বৃতান্ত ! | Mpow m5 Airpod

Mpow m5 এর আদি বৃতান্ত :
এটিকে ঠিক রিভিউ বলা যাবে কিনা জানি না। তবে আজ এই tws নিয়ে অনেক পাবলিক ডিমান্ড থেকে এবং কিছু ইনফর্মেটিভ তথ্য জানানোর জন্য এই ফিচার আর্টিকেল লেখা। যেখানে আমি কিছু ব্যাপার ক্লিয়ার করব যেগুলা ইউটিউব ভিডিওর সাথে আমার মতামতের অনেক পার্থক্য থাকতে পারে। রিয়েল লাইফ ইউজিং এক্সপেরিয়েন্স থেকে লেখা তাই আবার ও বলছ বিভিন্ন ইউটিউব রিভিউ থেকে সামান্য ভিন্ন তথ্য পেতে পারেন।
প্রথমেই বলে রাখি Mpow m5 একটি প্রিমিয়াম অফিসিয়াল tws যেখানে আপনার পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাত্র ৩৯০০ টাকায়।
tws নিয়ে বলতে গেলে আগেই যেটা বলা লাগে গেমিং ও লেটেন্সি ইস্যু। অনেকের চাহিদা এমন একটি tws যাতে থাকবে লো লেটেন্সি গেমিং এর জন্য আর পার্ফেক্ট ভাবে কথা কোনো লেটেন্সি ইস্যু ছাড়াই। তাদের জন্য সু খবর দিয়ে পার্ট বাই পার্ট কিছু বিষয় আলোচনা করছি৷
১। মিউজিক : প্রিমিয়াম একটা tws থেকে যতটা আশা করতে পারেন তার থেকে অনেক বেশি এক্সপেক্টেশন পূরন করেছে Mpow M5. ব্যালেন্সড v shaped মিউজিক সাথে ইনহ্যান্সড বেজ। এক কথাই মিউজিক সিস্টেম কে আমি ১০/১০ দিব। কজ ২ থেকে ৫ হাজার টাকার ভিতরে এটিই সেরা 
২। বিল্ড কোয়ালিটি : বিল্ড কোয়ালিটি নিয়ে নতুন কিছু বলার নেই। অত্যান্ত ডিউরাবল কেসিং সেই সাথে অসাধারণ বিল্ডাপ এই tws এর। কান থেকে পরে যাওয়ার যেমন কোনো ভয় নেই তেমনি ঘন্টার পর ঘন্টা কানে দিয়ে রাখলে বিন্দু পরিমান অসস্ত্বি ফিল করবেন না। সবচেয়ে বড় কথা এই বাজেটে বা এর আশেপাশের বাজেটে বিল্ড কোয়ালিটি তে এটিই বেস্ট। কেন বেস্ট? হাতে নিলেই বুঝতে পারবেন প্রিমিয়াম শুধু মুখে বলা হচ্ছে না, কাজেও! বিল্ড কোয়ালিটি ১০/১০
৩। ব্যাসিক স্পেক : কিছু কিছু যায়গায় বলা হয়েছে এতে ব্যাবহার করা হয়ে IPX 7 রেটিং যেখানে ইয়ারবাড টি ভিজলেও কোনো সমস্যা হবে না। তবে এই সম্পর্কে জেনুইন লিজিট কোনো ইনফো বর্তমানে না থাকায় পানিতে চুবিয়ে টেস্ট না করার জন্য অনুরোধ করা হলো।
এর পরে সবচেয়ে বড় যে ব্যাপার টি m5 পাওয়ার্ড বাই BT 5.0 & APTX। যা আমাদের সকল চাহিদা গুলা মোটামুটি মিটাতে সাহায্য করেছে৷
৪। গেমিং, টকিং & লেটেন্সি : আগেই বলেছি APTX সাপোর্টেড হওয়ায় এতে লেটেন্সি গেমের ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। তবে বিভিন্ন গেমে টেস্ট করে দেখেছি তার অনুযায়ী পাব্জি তে লেটেন্সি ধরা পরে নি বললেই চলে কিন্তু কল অফ ডিউটি তে ০.১০ সেকেন্ড এর কাছা কাছি লেটেন্সি পেয়েছি৷ যা পাব্জি মোবাইলেও অতটা ইফেক্ট না ফেললেও কড মোবাইলের জন্য বেশ ট্রিকি একটা সিচুয়েশন। তবে ইনগেম ভয়েসে কোনো প্রকার সমস্যা হয়নি৷ সব ছিল রিয়েল টাইম। অদ্ভুত তাই না?
এবার আসুন কথা বলা ও মুভি দেখা বা ভিডিও প্লে তে এর ইফেক্ট। ৩-৪ ঘন্টা কথা বলেও আমি বিন্দু পরিমান প্রবলেম ফেস করিনি। ইভেন Bullet type C থেকে ভালো ফলাফল পেয়েছি! আর মুভি দেখার ক্ষেত্রেও সেইম কোনো বিন্দু পরিমান প্রবলেম ফেস করবেন না।
একটাই সমস্যা যখন ঘরের বাইরে কথা বলবেন তখন আপনার ভয়েজ এর থেকে আশেপাশে নয়েজ পাল্লা দিয়ে ইয়ারপিসে ঢুকার চেষ্টা করবে যা মোটেই সুখদায়ক নয়৷ তাই বাইরে কথা বলার জন্য রিকমান্ড করছি না।
এই সেক্টরে পাবে ৯/১০!
৫। চার্জিং এন্ড কানেক্টিভিটি : প্রথমে বলি কানেক্টিভিটি ছিল অসাধারণ। কখনো দুই কানে কখনো এক কানে ব্যাবহার করেছি কোনো প্রকার ডিসকানেকশন ফেস করতে হয় নি।
চার্জিং সম্পর্কে সবাই জানেন ইয়ারবাড থেকে চার্জ পাবেন ৫-৬ ঘন্টা এবং শেল টি দ্বারা মোট ৩০ ঘন্টার চার্জ দেওয়া সম্ভব। এখানে বলে রাখি আমি ইয়ারবাড থেকে ৯ ঘন্টা ইজিলি ব্যাকাপ পেয়েছি। গেমিং, কথা বলা, গান শোনা সব মিলিয়ে। সো চার্জের ক্ষেত্রে এটা এক কথায় বিস্ট 
আর হ্যা কেস বা শেল টি ফুল চার্জ করতে সময় লাগবে সাড়ে ৩ ঘন্টা মত।
এই দিকে আমার রেটিং ১০/১০।
এবার আসুন এক নজরে দেখে নিই কেন কিনবেন Mpow m5 :
1) রিচ সাউন্ড কোয়ালিটি
2) অসাধারণ গেমিং এন্ড টকিং এক্সপেরিয়েন্স
3) নিশ্চিন্তে ব্যাবহার করার জন্য পাচ্ছেন ২ বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
4) আমার কাছ থেকে কোড নিয়ে নির্দিষ্ট শপ থেকে কিনতে গেলে পাবেন সামান্য ছাড়! 😁( বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন)
5) এর থেকে বাজেট এক হাজার বাড়িয়েও m5 কে বিট করার মত অন্য কোনো tws নেই।
গ্যাজেট টি দিয়ে স্পন্সর করেছেন.... ভালো কথা গ্রুপের নিয়ম অনুযায়ী রিকমান্ড করতে পারব না আমার নিজ্বেস স্পন্সরের।
যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সর্বদা আপনাদের সহায়তার জন্য আছি 😌
( বিদ্র ; আসল পন্য কিনুন, নিজে ভালো থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন)








No comments

Powered by Blogger.