কিভাবে ইউটিউব এর জন্য ভালো ভিডিও বানানো যায় ?
কিভাবে ইউটিউব এর জন্য ভালো ভিডিও বানানো যায় ?
আমরা যারা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও বানাই, তাদের জন্য কিছু ইন্সট্রুমেন্ট বা যন্ত্রাংশ এর প্রয়োজন পড়ে, যার মাধ্যমে আমরা খুব ভালো ও কোয়ালিটিফুল ভিডিও বানাতে পাড়ি। আজকে আমরা খুবই গুরুত্ব চারটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং এর মাধ্যমেই আপনি ইউটিউবের জন্য ভালো ভিডিও বানাতে পারবেন।
ইউটউবে খূব অল্প সময়ে সফল হওয়ার জন্য কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন, ভিডিও কোয়ালিট এর উপর আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। ভালো কোয়ালিটিফুল ভিডিও দিতে পারলেই খুব কম সময়ে অনেক সাবসক্রাইব এবং ভিউজ পাবেন। এর জন্য আপনাকে কিছু বিষয় এর দিকে ফোকাচ করতে হবে। যেমন, ভিডিও ক্লিয়ার হতে হবে, অডিও ষ্পষ্ট হতে হবে, ভিডিও সেকি বা কোন রকম কাপাকাপি করলে হবে না। ভিডিও তে পযার্প্ত আলো থাকতে হবে। আলো কম হলে ভিডিওটি অন্ধকার বলে মনে হয় এতে ব্যাবহৃত বিষয়গুলো ফূটিয়ে তোলা সম্ভব হয় না। এতে ভিউয়ার বিরক্ত হবে, তাই পুরো ভিডিও না দেখেই সে অন্য ভিডিও তে চলে যাবে। এজন্য আপনি নিচে দেওয়া কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যাবহার করে আপনি খুব ভালো ও কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবেন।
মাইক্রোফোনঃ ভালো অডিও এর জন্য একটা মাইক্রোফোন খুবই দরকারি উপকরন বলে আমি মনে করি, কেননা ভিডিও এইচডি না হলেও ভিউয়ার দেখে কিন্তু যদি ভিডিও টির অডিও ষ্পষ্ট না হয় তাহলে ভিউয়ার কিছুই বুঝতে পারবে না। যেমন হলপ্রিন্ট, হলপ্রিন্ট সিনেমা কিন্ত আমরা কেউই দেখতে চাই না বা চাইবো না। কেননা অডিও যদি বোঝাই না যায় তাহলে ভিডিও টা মূল্যহীন তাই মাইক্রোফোন খূবই প্রয়োজনীয়। বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোফোন পাওয়া যায় তা মধ্যে বয়া (Boya By M 1) মাইক্রোফোন টা খূবই জনপ্রিয় বিশেষ করে ইউটিউবারদের কাছে। কেননা এর মূল্য সাধ্যের মধ্যেই। মাত্র ৳৯০০ টাকা হলেই কেনা সম্ভব এই মাইক্রোফোনটি। এবং খুবই ক্লিয়ার বা ষ্পষ্ট সাউন্ড রেকর্ড করা সম্ভব এই মাইক্রোফোন টি দিয়ে। বাংলাদেশে এই মাইক্রোফোনটি দারাজ বা বিডি শপ এ পেতে পারেন। নিচে মাইক্রোফোন এর ছবি ও মাইক্রোফোনটি কোথায় পাবেন সেই লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন মাইক্রোফোনটি। এই মাইক্রোফোন এর রিভিউ এর একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন।
Boya By M1 : https://www.bdshop.com/rechargeable-clip-microphone-maono-au-100r
ট্রাইপডঃ ভালো ও কাপাকাপি বা সেকি হীন কোয়ালিটিফুল ভিডিও বানাতে ট্রাইপড এর ভূমিকা ব্যাপক। কেননা ভিডিও কাপাকাপি বা সেকিং খুইব বিরক্তিকর বিষয়। ভিডিও কাপলে ভিউয়ার সেটা দেখতে বিরক্তবোধ করে এবং সম্পূর্ন ভিডিও না দেখেই অন্য ভিডিও তে চলে যায়। এতে আমাদের ভিডিও এর ওয়াচ টাইম ও ভিউজ কম হয় এবং সেটি খুব বেশি মানুষের সামনে পৌছায় না। তাই ভিডিওতে কাপাকাপি বন্ধ করতে ট্রাইপড ব্যাবহার করে ভিডিও এর কোয়ালিটি ফিরিয়ে আনা সম্ভব। বাজারে অনেক ধরনের ট্রাইপড পাওয়া যায়। আপনি মোবাইল বা ক্যামেরা যা দিয়েই ভিডিও করেন, এর জন্য ট্রাইপডের ভূমিকা একই। বাজারে পাওয়া যায় এমন ট্রাইপডের মধ্যে Yunteng Vct 691 বা Yunteng 880 এই দুই মডেল এর ট্রাইপড খুবই ভালো এবং মজবূত। আমি নিজেও এই ট্রাইপডটি ব্যাবহার করি। খুবই শক্তপোক্ত ও ভালোই স্থীর বা কাপাকাপি হীন ভিডিও দিতে সক্ষম। এই মডেল এর ট্রাইপড এর মূল্য টা একটু বেশি। দেখুন, আপনি একদিন এটা ব্যাবহার করবেন না। তাই ভালো ও মজবূত একটা ট্রাইপড কেনাটাই শ্রেয়। Yunteng Vct 691 মডেল ট্রাইপড এর মূল্য ৳২৩০০-২৫০০ টাকা এর আশেপাশে এবং Yunteng Vct 800 মডেল ট্রাইপড এর মূল্য ৩,০০০-৩,৫০০ টাকা এর মধ্যেই যা সময় অনুযায়ী এই মূল্য কম বা বেশি হতে পারে। । বাংলাদেশে এই ট্রাইপড দারাজ বা বিডি শপ (অনলাইন শপ) এ পাবেন। তাছাড়া বাজারে কমদামি মোবাইল বা ক্যামেরা ট্রাইপড ও পাওয়া যায়, তবে সেটা খুব বেশিদিন ব্যাবহার করতে পারবেন না। সস্তা জিনিস খুব বেশি ভালো হয় না সেটা আমরা সকলেই জানি তবে কথায় আছে, যতনে রতন মেলে। যদি আপনি কমদামি ট্রাইপড খুবই যত্নের সাথে ব্যাবহার কেরেন তবে হয়তো বা বেশিদিন ব্যাবহার করতে পারবেন। নিচে ট্রাইপড এর ছবি ও ট্রাইপডটি কোথায় পাবেন সেই লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন ট্রাইপডটি। এই ট্রাইপড রিভিউ এর একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন।
Tripod : https://www.bdshop.com/yunteng-vct-691-tripod-price-in-bd
লাইটঃ ভিডিও তে আলো কম হলে ভিডিও দেখতে অন্ধকার লাগে, এতে ভিডিও এর বিষয়বস্তু সম্পর্কে ষ্পষ্ট বোঝা যায় না। ভিডিওতে ভালো আলো পেতে হলে দিনের আলো ব্যাবহার করুন। তবে আমরা অনেকেই রুমে বা ইনডোরে ভিডিও বানাই তাদের জন্য কম আলো বা অন্ধকার ভিডিও খুবই বিরক্তিকর বিষয়। কেননা ভিডিও তে আলো কম হলে চেহারা বা বিষবস্তু কালো আসে, এতে ভিডিও অন্ধকার হয়, এতে ভিডিও এর কোয়ালিটি নষ্ট হয়। রুমের এ্যানার্জি বা রড লাইট বা এলইডি লাইট দিয়েও কাজ চালিয়ে নেয়া যায় তবে পেছনে ছায়া পড়ে। যা ভিডিওতে বোঝা যায়। এতে ভিডিও টি খুবই নিম্নমানের বলে মনে হয়। বাজার ভিডিও বা ফটোগ্রাফি করার জন্যে বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়। যার মধ্যে আমরেলা বা ছাটা টাংষ্টেন লাইট, সফটবক্স ও রিং লাইট ইত্যাদি ইউটিউব ভিডিও বানানোর জন্য পারফেক্ট লাইট। এগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয় ও অধিকাংশ ইউটিউবার ব্যাবহার করে ভালো কোয়ালিটিফুল ভিডিও বানায়। তবে বর্তমানে রিং লাইটের জনপ্রিয়তা একটু বেশিই। কারন এই লাইট বহন করাটা খবই সহজ ও রুমের যেকোন কোনে এটি রেখে ব্যাবহার করা যায়, এছাড়া এই রিং লাইট এ এক সাথে তিন বা ভিন্ন ভিন্ন ধরনের আলো পাবার ব্যাবস্থা রয়েছে। বর্তমানে রিং লাইটের বাজার মূল্য ৳1,200 হাজার টাকার আশেপাশে যা সময় অনুযায়ী এই মূল্য কম বা বেশি হতে পারে।। তবে যাদের বাজেট কম, তারা এ্যানার্জি বা রুমে ব্যাবহৃত এলইডি লাইট ব্যাবহার করেই কাজ চালিয়ে নিথে পারেন। তবে ভালো লাইটিং সেটআপ থাকলে আরো ভালো কোয়ালিটিফুল ভিডিও বানানো সম্ভব। তবে আপনার যদি বাজেট থাকে, ভালো কোয়ালিটিফুল ভিডিও এর দিকে নজর দিতে চান, তার রিং লাইট বা সফটবক্স লাইট ক্রয় করতে পারেন। বাংলাদেশে এই ট্রাইপড দারাজ বা বিডি শপ (অনলাইন শপ) এ পাবেন। নিচে এর ছবি ও পোডাক্টটির লিংক দেয়া হলো।
Ring Light : https://www.bdshop.com/led-studio-ring-light-26cm-in-bd
বিষয়গুলো জেনে যদি ভালো লাগে তবে আপনার ইউটিউবার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তীতে কোন ধরনের বা বিষয়ের উপর পোষ্ট/আর্টিকেল পড়তে চান, কমেন্টে জানাবেন এবং আমার ফেইজবুক পেইজে লাইক দিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন। সবশেষে বলতে চাই, নিজের কাজকে ভালোবাসুন, কাজের প্রতি গুরুত্ব দিন ও নিজের উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আপনিও পারবেন, হ্যাপি ইউটিউবিং <3


No comments