যেভাবে সেলফি আবিষ্কার হলো !
যেভাবে সেলফি আবিষ্কার হলো !
''সেলফি'' খুবই জনপ্রিয় একটা শব্দ,সবাই এখন পরিচিত এই শব্দটার সঙ্গে। সবার হাতেই এখন স্মার্টফোন,আর তাতে থাকে ক্যামেরা, তাই যত্রতত্র সেলফি তোলার ধুম।''সেলফি'' আসলে কি?সবাই অবশ্য জানি তা,স্মার্টফোনের দুটি ক্যামেরা থাকে- একটা ব্যাক ক্যামেরা( Back Camera)আর একটা ফ্রন্ট ক্যামেরা( Front Camera ), স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ( Front Camera )দিয়ে যে কেউ নিজের ছবি নিজে তুলতে পারে- আর একেই বলে সেলফি।এই সেলফি শব্দটার ব্যবহার তুলনামূলকভাবে নতুন কিন্তু এই সেলফি তোলার ইতিহাস বেশ পুরোনো,কি খুব অবাক লাগছে শুনে, তাহলে শুনে নি এর পিছনের গল্প।
প্রথম সেলফি তোলা হয়েছিল ক্যামেরা আবিষ্কারের ঠিক পরপরই,সেই ১৮৩৯ সালে কিন্তু সেলফি-Selfie এই শব্দটি প্রথমবার ব্যবহার হয় এই সেদিন ২০০২ সালে।কিন্তু রাতারাতি জনপ্রিয় হয়নি এই সেলফি,তা হয়ে উঠতে সময় নেয় প্রায় এক দশক' ২০১২ সালে, টাইম ম্যাগাজিন একটি তালিকা -বছরের ১০টি আলোচিত শব্দের,তখনই প্রথম সেলফি শব্দটি সেই তালিকায় জায়গা করে নেয়। আর ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি সেলফি শব্দটিকে তাদের 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসেবে ঘোষণা করে।
অক্সফোর্ড ডিকশনারি এবং মেরিয়ান-ওয়েবস্টার ডিকশনারি, এই দুই ডিকশনারিতে সেলফি শব্দটির উৎপত্তি হিসেবে বলা হয়েছে এই শব্দের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ার কথ্য ইংরেজি থেকে। ২০০২ সালে প্রথম শব্দটা ব্যবহার করা হয়, আর ব্যবহার করেন এক অস্ট্রেলিয়া নিবাসী ব্লগার ন্যাথান হোপ। একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঠোঁট কেটে ফেলেছিলেন তিনি,তারপর নিজেই নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সেই কাটা ঠোঁটের একটি ছবি তুলে একটি ফোরামে পোস্ট করেন।
তখনও কিন্তু মোবাইল ফোনে ফ্রন্ট ক্যামেরার চল শুরু হয়নি, কাজেই ক্যামেরা দিয়ে তোলা ছবিটি ঝাপসা ওঠে। তিনি দুঃখ প্রকাশ করেন, "... sorry about the focus, it was a selfie." . পরবর্তীতে ন্যাথান বলেন এই সেলফি শব্দটি তিনি নিজে আবিষ্কার করেননি, সে সময় নাকি তার আশেপাশে অনেকেই এই শব্দটি ব্যবহার করতেন, তিনি কেবলমাত্র সেটি প্রথম তার লেখায় ব্যবহার করেন। অস্ট্রেলিয়ার মানুষজনের মধ্যে প্রায়শই বিভিন্ন শব্দের শেষে ie যোগ করে সেটাকে আরো ছোট করে প্রকাশ করার একটা প্রবণতা দেখা যায়। যেমন- তারা ফায়ার অফিসারকে বলে ফায়ারি, ট্রেডসম্যানকে বলে ট্রেডি, এবং বারবিকিউকে বলে বারবি। এর থেকেই হয়তো নিজে (self) তোলা ছবিকে self+ie = selfie বলা হত, পরে তাই সেলফি হিসেবে পরিচিতি পায়।

No comments