Header Ads

Header ADS

কম্পিউটারে ক্যাবল ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ন ! বাস্তব অভিজ্ঞতা ?

গত ৩ মাস ধরে আমার পিসি খুব স্লো, নরমাল ইন্টারনেট ব্রাউজিং করতে গেলেই ল্যাগ করে। ইউটিউবে ১০৮০ তে ভিডিও চালালে আটকে যায়, ৭২০পিক্সেলে দেখতে হয়। তারউপর ভিডিও এডিট করতে গেলে প্রিমিয়ার প্রো ল্যাগ করে, ১/৪ কোয়ালিটি দিয়েও প্লেব্যাক করতে পারি না। 🤔🤔🤔পিসিতে বসতেই ইচ্ছা করে না। অথচ আগে কত ফুরফুর করে চলতো!


গত তিন মাসে আমার প্রোডাক্টিভিটি অর্ধেক হয়ে গেছে! প্ল্যান করতেসি নতুন পিসি কিনবো। কিন্তু একেবারে ভালো কনফিগের পিসি নেবো বলে আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে। কিছুক্ষন আগে পিসির হালাত খুবই খারাপ হতে থাকলো, ফাইল এক্সপ্লোরার ওপেন করলেও ল্যাগ করছে। ভাবলাম হার্ড ড্রাইভ ফুল তাই মেবি এমন হচ্ছে। খুঁজে খুঁজে একটু কম দরকারি অনেক ফাইল ডিলিট করে স্পেস ফাকা করলাম, কিন্তু লাভ হয় না। পিসিতে থাকা অর্ধেক সফটওয়্যার আনইনস্টল করলাম, লাভ হয় না। তারপর ভাবলাম পিসিটা খুলে একটু দেখি বেশি ময়লা হয়েছে কিনা !


খুলার পর তো আমার মাথায় হাত! দেখি সিপিউইর ফ্যানের উপর একটা ক্যাবল পরে আছে আর ফ্যান বন্ধ। 🙄🙄🙄 গত তিন মাস সিপিইউ ফ্যান ছাড়াই চললো! যেই ক্যাবলটা সরিয়ে নিলাম অমনি ফ্যান চললো আর ক্ষণিকের মধ্যে আমার পিসি দৌড়াইতে শুরু করলো। 🥳🥳
ভাই রে ভাই, পিসির ক্যাবল ম্যানেজমেন্ট কে এতো হালকা ভাবে নিতে নেই, এক ক্যাবল ১ ইঞ্চি এদিক অদিক সরে গিয়ে আমার ঘুম হারাম করে দিয়েছিল !




No comments

Powered by Blogger.