লোডশেডিং এ বিরক্ত হয়ে আপনি কি Ups কিনতে চান ? UPS এর ভালো মন্দ
লোডশেডিং এ বিরক্ত হয়ে আপনি কি Ups কিনতে চান ?
তাহলে এই পোষ্ট টা সময় নিয়ে ভালো করে পড়ে নিন 🙂
লোড-সেডিং বর্তমানে সবচেয়ে বিরক্তিকর সমস্যা গুলোর মধ্যে একটা।😑। আর যারা 'পিসি' ব্যাবহার করেন তাদের জন্য তো এটা 'গলার কাটা' হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দুর করার জন্য অনেকেই ups কিনছেন। কিন্তু ups সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকায় অনেকেই Ups কিনেও শান্তি পাচ্ছেন না।
এই পোস্ট টা পড়লে UPS সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আসা করি।
প্রথমে কিছু বেসিক কথা বলে নেই। Ups এর পূর্ণ রূপ হলো uninterruptible power supply... অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ... একটু সহজ ভাষায় বলি; Dc থেকে ac কারেন্ট তৈরি করার জন্য যে যন্ত্র ব্যাবহার করা হয় তাকে বলে ইনভার্টার। যে ইনভার্টারে চার্জিং ক্ষমতাও আছে তাকে বলে ips এবং যে ips এ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় তাকে বলে ups... আসা করি এই তিন টার পার্থক্য বুঝতে পেরেছেন।
1. Ups কয় ধরনের?
Ans: Ups সাধারণত তিন ধরনের।
1: Offline Standby; এটা একদম বেসিক ups... তবে কাজ চলে যায়।
2: Line-interactive; এটা ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে সেই ভোল্টেজ কে একদম প্রপার ভোল্টেজ আমাদের পিসি'র পাওয়ার সাপ্লাইয়ে পাঠায়।
3:Online double conversion
2. কোন ups টা কিনা ঠিক হবে?
Ans: সাধারণ মানুষের জন্য line interactive ups কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে যাদের বাজেট কম তারা চাইলে offline standby ও কিনতে পারেন কাজ চলে যাবে। তবে online double conversion কেনার প্রয়োজন নেই। এটা অনেক দামি এবং সবচেয়ে ভালো কোয়ালিটিরও কিন্তু একজন সাধারণ মানুষের জন্য আগের দুটো যথেষ্ট। তবে যারা সার্ভার চালান অথবা যারা isp অথবা যারা অনেক হাই-এন্ড পিসি ইউজ করেন এবং যথেষ্ট পরিমাণ বাজেট আছ তারা চাইলে এটা কিনতে পারেন।
3.ব্যাটারি যুক্ত ups কিনবো নাকি ব্যাটারি ছাড়া?
Ans: আপনি যদি শুধু মাত্র কারেন্ট চলে গেলে যে কাজ করছিলেন সেগুলো সেভ করে পিসি বন্ধ করে দিবেন এরকম চিন্তায় ups কিনেন তাহলে ব্যাটারি যুক্ত ups কিনতে পারেন ( তবে এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের ups কিনতে হবে। নরমাল ups এর ব্যাটারি গুলো খুব একটা ভালো হয় না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় )
আর আপনি যদি ভেবে থাকেন কারেন্ট যাওয়ার পরও কয়েক ঘণ্টা ব্যাকআপ দরকার তাহলে ব্যাটারি ছাড়া ups গুলো কিনে আলাদা ভাবে ব্যাটারি সংযোগ করতে হবে। ( যেগুলোতে ব্যাটারি আছে, সেগুলো সাধারণত 10-20 সর্বোচ্চ 30 মিনিট ব্যাকআপ দেয় )
4. যদি ব্যাটারি ছাড়া ups কিনি তাহলে কি যেকোনো ধরনের ব্যাটারি ব্যাবহার করতে পারবো? নাকি কোনো নির্দিষ্ট ধরনের ব্যাটারি কিনতে হবে?
Ans: না, আপনি চাইলেই যেকোনো ধরনের ব্যাটারি ব্যাবহার করতে পারবেন না। হে, যেকোনো ধরনের ব্যাটারি সংযোগ করে ব্যাকআপ পাবেন কিন্তু ব্যাবহার করা উচিত হবে না, সে ব্যাটারি গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে । " Ups এর জন্য সবচেয়ে ভালো হলো Tubular ব্যাটারি " ( Tubuler কোনো ব্র্যান্ড এর নাম না। এটা ব্যাটারি তৈরির একটা প্রযুক্তির নাম )। দেশে অনেক নামি দামি ব্র্যান্ডের Tubular ব্যাটারী পাওয়া যায়। সবগুলোই প্রায় একই ধরনের। যে ব্র্যান্ডের ভালো লাগে সেটাই নিতে পারেন। তবে আরেকটা কনফিউশন আসতে পারে, Tall tubular ব্যাটারি নিবো নাকি flat tubular ব্যাটারি নিবো। আসলে দুটো একই প্রযুক্তির, একই ধরনের ব্যাকআপ দেয়, সবই এক শুধু ডিজাইনের পার্থক্য। একটা লম্বা একটা চেপ্টা। কিন্তু লম্বা টা চেপ্টা ব্যাটারি থেকে মিনিমাম 4-5 হাজার টাকা বেশি দাম। তাই আমার মতে লম্বা টা কিনার কোনো যৌকতিকতা নেই। দোকানদার উল্টা পাল্টা বুঝাতে চাইলেও এসবে পাত্তা দিবেন না। নির্দ্বিধায় flat tubular ব্যাটারি কিনতে পারেন।
5.ব্যাটারি'র জন্য কত আম্প্যার চার্জার কিনবো?
Ans: ব্যাটারি সাধারণত 10-12 পার্সেন্ট চার্জিং কারেন্ট হয়ে থাকে। সে হিসাবে, আপনার যদি 200AH এর ব্যাটারি থেকে থাকে তাহলে সেটা চার্জ দিতে আপনার 20A চার্জার ব্যাবহার করা দরকার। 100 AH হলে 10A, 50AH হলে 5A...
6. কত VA এর ups কিনবো?
Ans: আপনি যদি সাধারণ পিসি ব্যাবহার করে থাকেন তাহলে 650 VA যথেষ্ট। কিন্তু আপনি যদি অনেক হাই-এন্ড পিসি, অনেক পাওয়ারফুল cpu, gpu ওয়ালা পিসি ব্যাবহার করেন তাহলে 1200VA এর ups নেওয়া বুদ্ধিমানের কাজ।
7. যাদের বাজেট অনেক কম তারা কি করবেন?
Ans: Kurigram Electronics নামে একটা একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানে ups সম্পর্কিত অনেক ভিডিও পেয়ে যাবেন। মাত্র 800 টাকায় উনি 650VA ups বিক্রি করে। অনেক ইউজার রিভিউ দেখে সাজেস্ট করলাম। চাইলে সেখান থেকে নিতে পারেন।
No comments